কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া সদর উপজেলার শিল্পনগরী খাজা নগরে সেভ খাজা নগর ফাউন্ডেশনের উদ্যোগে একদিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শীত মৌসুমকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে বিভিন্ন ধরনের দেশীয় পিঠার সমাহার দেখা যায়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইখতিয়ার হোসেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবে অংশগ্রহণ করেন।
পিঠা উৎসবে ভাপা, চিতই, পুলি, পাটিসাপটা, দুধ চিতইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল বসানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্য সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |