কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পৌর প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) কুষ্টিয়া পৌর প্রশাসক মোঃ মিজানুর রহমানের উদ্যোগে এন এস রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে প্রশাসক মিজানুর রহমান বলেন, “ফুটপাত জনগণের চলাচলের রাস্তা। কেউ এটি দখল করে ব্যবসা করতে পারবে না। ব্যবসায়ীরা নিজেদের দোকানের ভেতর থেকে ব্যবসা পরিচালনা করবেন। ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযানের মাধ্যমে রাস্তার উপর স্থাপিত অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা করা হয়। পৌর প্রশাসনের সূত্র জানায়, ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |