কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বিচারিক কার্যক্রমের সঙ্গে পুলিশের দায়িত্বশীল ভূমিকা ও পারস্পরিক সমন্বয় আরও কার্যকর করার লক্ষ্যে বুধবার (৭ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুর ৩টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুষ্টিয়ার সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবির সরকার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
কনফারেন্সে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়, বিচারিক কার্যক্রমে সহযোগিতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুষ্ঠুভাবে পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় পুলিশের দায়িত্বশীল ভূমিকা এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স বিচার বিভাগ ও পুলিশের মধ্যে পেশাগত সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। এ ধরনের সভার মাধ্যমে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও বাস্তবতার বিষয়গুলো আলোচনায় উঠে আসে এবং সমন্বিতভাবে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
কনফারেন্সে বিচার বিভাগ ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |