কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলায় পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। জেলার সদর, কুমারখালী, ভেড়ামারা ও দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) কুষ্টিয়া সদর, কুমারখালী, ভেড়ামারা ও দৌলতপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন নিয়মিত মামলার আসামি এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বুধবার (৭ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি নিয়মিত মামলার আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |