| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-10-2026 ইং
  • 312 বার পঠিত
কুষ্টিয়ায় শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ
ছবির ক্যাপশন: সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থাকবে শ্রমিক দল’, অপপ্রচারের বিরুদ্ধেও ঐক্যের আহ্বান

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

মিথ্যা, বানোয়াট তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা দিয়ে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশ থেকে নেতাকর্মীদের সংগঠনের নীতি ও আদর্শের প্রতি অবিচল থাকার পাশাপাশি যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

গত শনিবার  (৩ অক্টোবর) কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। জেলা শ্রমিক দলের সভাপতি খ. ম. মোখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রঞ্জুর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদী সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি খ. ম. মোখলেসুর রহমান। বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রঞ্জু ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন সিকদার।

বক্তারা বলেন, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে কোনো ধরনের মিথ্যা তথ্য, বানোয়াট বক্তব্য কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিবাদ জানানো হবে। নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে সংগঠনের নীতি ও আদর্শের প্রতি অবিচল থাকার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে জাতীয়তাবাদী শ্রমিক দল রাজপথে থাকবে।

বক্তাদের ভাষ্য, রাজনৈতিক অস্থিরতা কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে শ্রমিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে প্রতিরোধ গড়ে তুলবেন।

কর্মসূচিতে কুষ্টিয়া সদরসহ জেলার ছয় উপজেলা থেকে আসা শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাদের স্লোগান ও মিছিলের শব্দে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। সমাবেশজুড়ে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাংগঠনিক ঐক্য এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাবু, সাধারণ সম্পাদক মো. রাজীব বিশ্বাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম