| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায়

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 28-05-2026 ইং
  • 20467 বার পঠিত
কুষ্টিয়া পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায়
ছবির ক্যাপশন: সহকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে পুলিশ সুপার

কুষ্টিয়া প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কুষ্টিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে ২০২৬ খ্রি.) সকাল ৭টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স জামে মসজিদ, কুষ্টিয়া-এ এই জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের এ জামাতে অংশগ্রহণ করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়সহ জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশবাসীর সুখ-শান্তি এবং সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয়।

ঈদের নামাজ শেষে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল পুলিশ সদস্যদের সাথে আন্তরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও দায়িত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবায় আরও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার ও ফোর্স সদস্যরা।

ঈদের এই আনন্দঘন মুহূর্তে পুলিশ সদস্যদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়, যা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক বন্ধনকেও আরও সুদৃঢ় করে তোলে।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম