| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 01-10-2026 ইং
  • 174 বার পঠিত
কুষ্টিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠান
ছবির ক্যাপশন: দৌলতপুর থেকে ভার্চুয়ালি যুক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপার

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কৃষকের পরিচয় ও প্রাপ্যতা নিশ্চিত করে সরকারি কৃষিসেবা আরও দ্রুত, স্বচ্ছ ও লক্ষ্যভিত্তিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারাদেশের মতো কুষ্টিয়াতেও কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপির উদ্যোগে ফেনীসহ সারাদেশে একযোগে কৃষকদের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে সারাদেশের কৃষকদের জন্য এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান এবং কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি কৃষিসেবা ও সহায়তা আরও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রকৃত কৃষকদের চিহ্নিত করা, কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধার আওতায় আনার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

দৌলতপুর উপজেলা অডিটোরিয়াম থেকে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণ কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করে। কৃষককেন্দ্রিক এ উদ্যোগকে কৃষি উৎপাদন ও কৃষকের কল্যাণে সরকারি সহায়তা আরও কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম