কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার কমলাপুরে সরকার ফাউন্ডেশনের উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, প্রশিক্ষক এবং অংশগ্রহণকারী কৃষক–পশুপালকসহ সকলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজ ও বেকার জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে পশুপালন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গরু মোটাতাজাকরণ পদ্ধতি, খাদ্য সংস্থান, রোগ প্রতিরোধ ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে উদ্যোক্তারা নিরাপদ ও লাভজনকভাবে এ খাত থেকে আয় করতে পারবেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বলেন, এই উদ্যোগ তাদের জীবিকায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব প্রয়োগে তারা আত্মবিশ্বাসী।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আরও বলেন, সরকার ফাউন্ডেশনের এই উদ্যোগ বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করবে। এ ধরনের প্রশিক্ষণ ধারাবাহিকভাবে অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |