| বঙ্গাব্দ
ad728
ad728

মেহেরপুরে ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 27-09-2026 ইং
  • 357 বার পঠিত
মেহেরপুরে ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শহরে মিছিল-সমাবেশ

মেহেরপুর প্রতিনিধি | হিরক খান

দেশবিরোধী ষড়যন্ত্র এবং পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি মহিলা কলেজ সড়কে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে শহরের রাজপথ মুখর হয়ে ওঠে।

এর আগে সওজ অফিসের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম সেন্টু এবং জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান।

বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। তারা দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মেহেরপুর জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম