| বঙ্গাব্দ
ad728
ad728

মেহেরপুরের গাংনী পৌর ওলামা দলের আহ্বায়ক এনামুল হকের ওপেন হার্ট সার্জারি সফল

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 15-09-2026 ইং
  • 207 বার পঠিত
মেহেরপুরের গাংনী পৌর ওলামা দলের আহ্বায়ক এনামুল হকের ওপেন হার্ট সার্জারি সফল
ছবির ক্যাপশন: পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা

গাংনী প্রতিনিধি |

 মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী পৌর ওলামা দলের আহ্বায়ক এনামুল হকের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন এনামুল হক। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

অস্ত্রোপচার সফল হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে তার পরিবার। একই সঙ্গে দ্রুত পূর্ণ সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মীয়স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মহান আল্লাহ যেন এনামুল হককে দ্রুত সুস্থতা দান করেন এবং তাকে নেক হায়াত দান করেন—এ জন্য সবাই আন্তরিকভাবে দোয়া করবেন।

এনামুল হকের সুস্থতার সংবাদ ছড়িয়ে পড়ার পর গাংনী পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত আরোগ্য কামনা করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম