কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া সদর ও দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার ও পরোয়ানাভুক্ত ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর থানা পুলিশ নিয়মিত মামলার ৫ জন এবং পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করে। অন্যদিকে দৌলতপুর থানা পুলিশ ৪ জন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করে।
গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “আইনের বাইরে কেউ নয়—সবার জন্যই আইন সমান। অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট।”
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |