| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আদলে সোহান’সের মডেল টেস্ট, প্রস্তুতিতে জোর

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-09-2026 ইং
  • 1329 বার পঠিত
কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আদলে সোহান’সের মডেল টেস্ট, প্রস্তুতিতে জোর
ছবির ক্যাপশন: সোহান’সের মডেল টেস্ট গ্রহণ

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মানেই সীমিত আসনের বিপরীতে হাজারো শিক্ষার্থীর প্রতিযোগিতা। শেষ মুহূর্তের প্রস্তুতির চেয়ে তাই পরীক্ষার পরিবেশ, সময় ব্যবস্থাপনা ও প্রশ্নের ধরন সম্পর্কে আগেভাগে অভ্যস্ত হওয়াকেই গুরুত্ব দিচ্ছেন ভর্তি-প্রত্যাশীরা। এ লক্ষ্যেই কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আদলে নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষা শুরু করেছে সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া কলোকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম দফার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় প্রায় দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের ধরন বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং পরীক্ষার চাপ সামলে ফলপ্রসূভাবে সময় ব্যবহারের অনুশীলন করানো হচ্ছে এসব মডেল টেস্টের মাধ্যমে।

সোহান’সের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৮ বছর ধরে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ সময়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সোহান’স থেকে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন ৫৮৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ১০৯ জন।

সাত দিনই ক্লাস, সঙ্গে ‘Solve ক্লাস’

ভর্তি প্রস্তুতিতে নিয়মিত ক্লাসের পাশাপাশি পরীক্ষা ও অনুশীলনের ওপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। সোহান’স কর্তৃপক্ষ জানায়, সপ্তাহের সাত দিনই ক্লাস নেওয়া হয়। প্রতিটি লেকচার শিটের ওপর দুটি মূল ক্লাসের পাশাপাশি রাখা হয়েছে একটি ‘Solve ক্লাস’। এতে পাঠের বিষয়গুলো অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি যাচাই করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য রয়েছে আলাদা MCQ ও Written ক্লাস। পাশাপাশি ভর্তি পরীক্ষার আগে মোট ১৬টি মডেল টেস্ট নেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব পরীক্ষার প্রশ্ন ও সময় ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কাঠামো অনুসরণ করেই সাজানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুধু পড়া নয়, পরীক্ষার চাপ সামলানোর অনুশীলন

ভর্তি পরীক্ষায় ভালো ফলের জন্য পাঠ্যবিষয়ের জ্ঞানই যথেষ্ট নয়—নির্ধারিত সময়ে বিপুলসংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। মডেল টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের সেই বাস্তব পরিস্থিতির সঙ্গে পরিচিত করানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক তাঁতী মো. নাহিদুল ইসলাম (সোহান) বলেন, শিক্ষার্থীদের প্রস্তুতিকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতেই নিয়মিত ক্লাস, বিষয়ভিত্তিক পরীক্ষা ও মডেল টেস্টের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদের আলাদাভাবে প্রাইভেট বা ব্যাচে পড়তে হয় না। নিয়মিত ক্লাস, বিষয়ভিত্তিক টেস্ট ও কঠোর প্রস্তুতি নিশ্চিত করেই আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করি। মডেল টেস্টগুলোও একেবারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো করে নেওয়া হবে।”

ধারাবাহিক সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ

কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নিজেদের অবস্থান ধরে রাখার দাবি করছে সোহান’স। তবে ভর্তি পরীক্ষার প্রতিযোগিতা প্রতিবছরই বাড়ছে। ফলে পূর্বের সাফল্য ধরে রাখার পাশাপাশি নতুন শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে তোলাই এখন প্রতিষ্ঠানটির বড় চ্যালেঞ্জ।

নিয়মিত ক্লাস, বিষয়ভিত্তিক অনুশীলন এবং ধারাবাহিক মডেল টেস্টের মাধ্যমে সেই প্রস্তুতি কতটা কার্যকর হচ্ছে, তার চূড়ান্ত মূল্যায়ন হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। আপাতত সোহান’সের মডেল টেস্টে শিক্ষার্থীদের প্রস্তুতি যাচাইয়ের পাশাপাশি বাস্তব ভর্তি পরীক্ষার পরিবেশে নিজেদের সক্ষমতা পরখ করার সুযোগ তৈরি হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম