| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী চত্বরে নারীদের নিয়ে শুরু হলো নারী উদ্যোক্তা মেলা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-11-2025 ইং
  • 77165 বার পঠিত
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী চত্বরে নারীদের নিয়ে শুরু হলো নারী উদ্যোক্তা মেলা
ছবির ক্যাপশন: কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী চত্বরে নারীদের নিয়ে শুরু হলো নারী উদ্যোক্তা মেলা

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

নারীর ক্ষমতায়ন ও স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় শুরু হয়েছে “নারী উদ্যোক্তা মেলা ২০২৫”। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে শহরের প্রাণকেন্দ্রে এন এস রোড সংলগ্ন কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে পাঁচ দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

মেলার সার্বিক আয়োজনে ছিলেন নারী উদ্যোক্তা জ্যোতি, যিনি দীর্ঘদিন ধরে নারীদের নিজ হাতে তৈরি পণ্যের প্রচার ও বাজারজাতকরণে কাজ করে আসছেন। মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা নিজেদের তৈরি তৈজসপত্র, পোশাক, নকশিকাঁথা, পিঠা-পুলি, কসমেটিকস ও বেসিক শিল্প সামগ্রীসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।

মেলা প্রাঙ্গণজুড়ে নারীদের সৃজনশীলতা, পরিশ্রম ও দক্ষতার অনন্য প্রদর্শনী দেখা গেছে। দর্শনার্থীরা জানিয়েছেন, নারীদের হাতে তৈরি মানসম্পন্ন পণ্য ও সাশ্রয়ী দামে কেনাকাটার সুযোগ থাকায় তারা বেশ সন্তুষ্ট।

“সৃষ্টির চিরকল্যাণ কর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার নর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ও শিশুদের খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের আয়োজন।

প্রতি বছরের ন্যায় এবারও কুষ্টিয়াবাসীর মধ্যে মেলাটি ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলবে এই নারী উদ্যোক্তা মেলা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম