| বঙ্গাব্দ
ad728
ad728

মেহেরপুরের পিরোজপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-08-2026 ইং
  • 512 বার পঠিত
মেহেরপুরের পিরোজপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: মেহেরপুরের পিরোজপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয়ে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়ন জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সম্মেলনস্থল।

পিরোজপুর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মোহাম্মদ মিয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়নের সহকারী সেক্রেটারি মোহা. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ তাজ উদ্দিন খান।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন পিরোজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হোসেন এবং সাবেক ইউনিয়ন আমির বদরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ তাজ উদ্দিন খান সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে পিরোজপুর ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম