কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ধারাবাহিক অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (৯ নভেম্বর) জেলার মিরপুর, ভেড়ামারা ও কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে এসব মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযান-পরবর্তী আইনগত প্রক্রিয়ায় আটক ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর পাঁচজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের তৎপরতা মাদকের অবৈধ বিস্তার রোধে প্রশাসনিক উদ্যোগকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত নজরদারি, অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন সচেতন মহল।
মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগও জরুরি। কুষ্টিয়ায় মাদকবিরোধী এ অভিযান সেই সম্মিলিত সামাজিক প্রতিরোধকে আরও জোরদার করবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |