কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুষ্টিয়া ইউনিটের উদ্যোগে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ও ১৬ নভেম্বর কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির নিজস্ব কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি জনাব আব্দুর রাজ্জাক বাচ্চু। এতে অংশগ্রহণ করেন সোসাইটির নির্বাহী সদস্য, আজীবন সদস্য এবং ইয়ুথ লিডাররা।
দুই দিনব্যাপী এ কর্মশালায় রেড ক্রিসেন্টের সাংগঠনিক কার্যক্রম, মানবিক সেবার গুরুত্ব এবং স্বেচ্ছাসেবীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জনাব আক্তারুজ্জামান কাজল মাজমাদার এবং দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক নিলুফা আক্তার।
বক্তারা বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগকালীন জরুরি সহায়তা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কার্যক্রম পরিচালনায় দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের বিকল্প নেই। এ ধরনের কর্মশালা সদস্য ও স্বেচ্ছাসেবীদের জ্ঞান, দক্ষতা এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল, দক্ষ ও মানবিক ভূমিকা পালন করবেন।
মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে দুই দিনব্যাপী এ কর্মশালার সমাপ্তি ঘটে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |