কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, কুষ্টিয়া জেলা শাখা।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা এবং দেশের মানুষের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন সরকার। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নিলুফা আকতার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি পারভেজ মাজমাদারসহ আরো অনেকে।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। পাশাপাশি তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পেশাজীবী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আলোচনা ও দোয়া মাহফিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |