| বঙ্গাব্দ
ad728
ad728

শহীদ ওসমান হাদীর দ্রুত বিচার দাবিতে কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের মানববন্ধন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 26-12-2025 ইং
  • 39193 বার পঠিত
শহীদ ওসমান হাদীর দ্রুত বিচার দাবিতে কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের মানববন্ধন
ছবির ক্যাপশন: শহীদ ওসমান হাদীর দ্রুত বিচার দাবিতে কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

দেশব্যাপী আইন-শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদ এবং শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে ইসলামী ঐক্য আন্দোলন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাদ আছর কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র পাবলিক লাইব্রেরির সামনে ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন বলেন দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মানুষের জানমাল ও মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিশেষ করে জুলাই যোদ্ধাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সরকারের অদক্ষতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তারা।

মাওলানা আব্দুল আউয়াল হক্কানী বলেন, দেশের যুবসমাজের অনুপ্রেরণা ও জাতির পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ড গোটা জাতিকে গভীরভাবে মর্মাহত করেছে। এ ধরনের নৃশংস ঘটনা সরকারের বিভিন্ন সেক্টরে কথিত সাফল্যের দাবিকে প্রশ্নবিদ্ধ করছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্য আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমীর মাওলানা সাইফুল ইসলাম সায়েম। তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে মানুষের জান, মাল, ইজ্জত ও আব্রুর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বাস্তব চিত্র তার সম্পূর্ণ বিপরীত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহত জুলাই যোদ্ধা কুষ্টিয়া শাখার সভাপতি মোহাম্মদ তাজমুল ইসলাম। তিনি বলেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মাওলানা মো. শফিকুল ইসলাম বলেন, একটি দেশের প্রকৃত স্বাধীনতা ও মানুষের জানমালের নিরাপত্তার পূর্ণাঙ্গ গ্যারান্টি একমাত্র ইসলামী অনুশাসনের মধ্যেই বিদ্যমান। অতীত ও বর্তমানের সরকারগুলো ইসলামকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করায় তারা কাঙ্ক্ষিত সফলতা অর্জনে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারও যদি একই পথে অগ্রসর হয়, তবে তারাও ব্যর্থ হতে বাধ্য হবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।

দেশ ও সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, প্রচলিত গণতান্ত্রিক কাঠামোর মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ইসলামী গণবিপ্লব।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ মাওলানা আব্দুল আউয়াল হক্কানী, হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা আব্দুল আলিম, মাওলানা মো. শফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মানববন্ধন শেষে শহীদ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বক্তারা দেশবাসীর প্রতি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম