| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, গ্রেপ্তার ৬

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 30-07-2026 ইং
  • 2779 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, গ্রেপ্তার ৬
ছবির ক্যাপশন: গাঁজা, ইয়াবা ও টাপেন্টাডল উদ্ধার—মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলার দৌলতপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দৌলতপুর থানার মাজদিয়াড়, জয়রামপুর, মহিষকুন্ডি ও ক্রফোর্ডনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ মো. আব্দুল্লাহ আল মামুন, মো. ফজর, মো. আলাল ও মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দের পর গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনে দৌলতপুর উপজেলা মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ। আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার, ৫০০ ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

এদিকে, একই দিনে কুষ্টিয়া সদর থানাধীন কুঠিপাড়া বাঁধ ও হরিশংকরপুর খাঁপাড়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আরিফ ও শুভ ফরাজী নামে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিউল আলম মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম