কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মেহেদি ও নবান্ন উৎসব। পরিবেশবাদী শিক্ষার্থী সংগঠন ‘অভয়ারণ্য’ সোমবার (১৭ নভেম্বর) বটতলায় এ উৎসবের আয়োজন করে। দিনভর উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ।
সরেজমিনে দেখা যায়, বটতলা এলাকা রঙিন কাগজ, প্রাকৃতিক সাজসজ্জা ও পরিবেশবান্ধব ডেকোরেশনে সজ্জিত হয়ে উৎসবে রূপ নেয়। মেহেদি দেওয়ার স্টল, নবান্নের ঐতিহ্য তুলে ধরা খাদ্যপসরা, সাংস্কৃতিক পরিবেশনা ও সাহিত্যচর্চার আসর দর্শনার্থীদের আকর্ষণ করে। শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উৎসবে আগত শিক্ষার্থী ফাতিমা খাতুন জানান, “মেহেদি উৎসবে এসে খুব ভালো লাগছে। প্রাকৃতিক মেহেদি ব্যবহারের প্রচলন এখন অনেক কমে গেছে। অভয়ারণ্য সেই ঐতিহ্যকে আবার সামনে আনছে—এটা আমাদের জন্য আনন্দের।
অভয়ারণ্য সভাপতি নাইমুল ফারাবী বলেন, “একসময় মেয়েদের হাত মেহেদির রঙে রাঙা থাকত। কিন্তু প্রযুক্তিনির্ভর যুগে এই চর্চা কমে গেছে। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই আজকের এই আয়োজন।”
শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসবের বৈচিত্র্য ইবি ক্যাম্পাসে নতুন মাত্রা যোগ করে। আয়োজকরা আশা করছেন, আগামী বছর আরও বড় পরিসরে মেহেদি-নবান্ন উৎসব অনুষ্ঠিত হবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |