কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৯ নম্বর রিফাইতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। আধুনিক অবকাঠামো, উন্নত যোগাযোগব্যবস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব স্থানীয় সরকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।
জাহাঙ্গীর আলমের ঘোষিত অগ্রাধিকার কর্মসূচির মধ্যে রয়েছে—অবকাঠামো ও যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন, শতভাগ দুর্নীতিমুক্ত ও ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়ে তোলা, সরকারি ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা।
একই সঙ্গে কৃষি ও কৃষকের উন্নয়ন, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা, মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে উন্মুক্ত জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও তুলে ধরেছেন তিনি।
জাহাঙ্গীর আলমের সমর্থকদের দাবি, রিফাইতপুর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবাকে আরও গতিশীল করতে প্রয়োজন দক্ষ, সৎ ও জনসম্পৃক্ত নেতৃত্ব। তাদের প্রত্যাশা, নির্বাচিত হলে জাহাঙ্গীর আলম দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করবেন এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলবেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম বলেন, “রিফাইতপুর ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন, নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং ইউনিয়ন পরিষদকে জনগণের প্রকৃত সেবাকেন্দ্রে পরিণত করাই আমার লক্ষ্য। উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে আমি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”
এদিকে তার প্রার্থিতাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সমর্থকেরা বলছেন, উন্নয়ন ও জনকল্যাণের সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে জাহাঙ্গীর আলমের এই উদ্যোগ রিফাইতপুর ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
প্রচারেঃ ৯ নম্বর রিফাইতপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |