| বঙ্গাব্দ
ad728
ad728

কামদেবপুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 26-07-2026 ইং
  • 352 বার পঠিত
কামদেবপুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ
ছবির ক্যাপশন: কামদেবপুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

মেহেরপুর প্রতিনিধি: হিরক খান

যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের কামদেবপুর গ্রামে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

সম্প্রতি কামদেবপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি এবং আসন্ন বুড়িপোতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রউফ মুকুল।

ফুটবল বিতরণকালে তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে খেলাধুলার চর্চা যুবসমাজকে মাদকাসক্তি ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। তাই গ্রামাঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু জাফর সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও খেলোয়াড়রা।

ফুটবল পেয়ে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা বলেন, প্রত্যন্ত এলাকার তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। নিয়মিত ক্রীড়া সামগ্রী ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে এ অঞ্চলের তরুণরাও ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে ভালো করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম