| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মলকে আধুনিক ও ব্যবসাবান্ধব করতে যৌথ উদ্যোগের আহ্বান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 17-07-2026 ইং
  • 18452 বার পঠিত
কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মলকে আধুনিক ও ব্যবসাবান্ধব করতে যৌথ উদ্যোগের আহ্বান
ছবির ক্যাপশন: কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মলকে আধুনিক ও ব্যবসাবান্ধব করতে যৌথ উদ্যোগের আহ্বান

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল কাম অফিস ভবনের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশের সম্প্রসারণ এবং ক্রেতাবান্ধব সেবা নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই ২০২৬) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের মান্যবর প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, জেলা পরিষদ শপিং মলকে আরও প্রাণবন্ত ও ক্রেতাবান্ধব করে তুলতে ব্যবসায়ী, অংশীজন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। তিনি বলেন, শপিংমলের প্রচার-প্রচারণা জোরদার করতে হবে, যাতে অধিকসংখ্যক ক্রেতা আকৃষ্ট হন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হয়।

তিনি সরকারি নির্দেশনা অনুসরণ করে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহার, নির্ধারিত সময়ে এসি ও বৈদ্যুতিক বাতি বন্ধ রাখা এবং বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার কার্যকর পর্যবেক্ষণ, নিরাপত্তা প্রহরীদের দায়িত্বশীলতা বৃদ্ধি, শপিংমল খোলা ও বন্ধের নির্ধারিত সময় কঠোরভাবে অনুসরণ এবং সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, “জেলা পরিষদ শপিং মলের সার্বিক উন্নয়ন, নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং ব্যবসা পরিচালনা সহজতর করতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে গড়ে তোলা সম্ভব।”

সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ী ও অন্যান্য অংশীজনেরা বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাব তুলে ধরেন। তাদের মূল্যবান মতামত ও পরামর্শের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পরিষদ শপিং মল কাম অফিস ভবনের সম্মানিত সকল অংশীজন, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভাটি পারস্পরিক সহযোগিতা, সুপরিকল্পিত ব্যবস্থাপনা এবং আধুনিক সেবার মাধ্যমে কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মলকে একটি আদর্শ ও সমৃদ্ধ বাণিজ্যকেন্দ্রে রূপান্তরের প্রত্যয়ে শেষ হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম