| বঙ্গাব্দ
ad728
ad728

নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি পদ হারালেন সুজাউদ্দিন জোয়ার্দার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-07-2026 ইং
  • 5838 বার পঠিত
নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি পদ হারালেন সুজাউদ্দিন জোয়ার্দার
ছবির ক্যাপশন: নতুন সেক্রেটারি এনামুল হক; কেন্দ্রীয় সিদ্ধান্তে সারা দেশে অব্যাহতি পেলেন সাত নেতা

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকায় কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুজাউদ্দিন জোয়ার্দারকে। একই সঙ্গে জেলা শাখার নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হককে।

সোমবার (১৩ জুলাই) রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ (রুকন) সংশ্লিষ্ট দায়িত্ব বা দায়িত্বশীল পদে বহাল থাকতে পারবেন না। সেই নীতিমালার আলোকে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে ১৩ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এনামুল হককে নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে সদ্য সাবেক জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা রুকন বা দায়িত্বশীল পদে থাকতে পারেন না। কেন্দ্রীয় কমিটি সারা দেশের রুকনদের জন্য এ সিদ্ধান্ত কার্যকর করেছে। তাই সংগঠনের সিদ্ধান্ত মেনে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে তার কোনো ক্ষোভ বা অসন্তোষ নেই বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, জেলা সেক্রেটারি হওয়ার আগেই তিনি বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। সে সময় গঠনতন্ত্রের এ বিধান শিথিল থাকায় দায়িত্ব পালনে কোনো বাধা ছিল না। ভবিষ্যতে চাকরি ছেড়ে দিলে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় দায়িত্বে ফেরার সুযোগ থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

নবনিযুক্ত জেলা সেক্রেটারি এনামুল হক বলেন, জেলা কর্মপরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে তিনি দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের অংশ হিসেবে নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকার কারণে সারা দেশে মোট সাতজন দায়িত্বশীল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুষ্টিয়াতেও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে সর্বসম্মতিক্রমে এনামুল হককে জেলা সেক্রেটারির দায়িত্ব অর্পণ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম