জনিরুল ইসলাম
আসন্ন ১০নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তৃনমূল বিএনপির বলিষ্ঠ কণ্ঠস্বর এবং বর্তমান দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মহিদুজ্জামান মন্টু মাস্টার।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তৃনমূল থেকে উঠে আসা একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শকে বুকে ধারণ করে তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
দীর্ঘ ও গৌরবময় রাজনৈতিক ক্যারিয়ার
হাসান মহিদুজ্জামান মন্টু মাস্টার তাঁর সুদীর্ঘ রাজনৈতিক পথচলায় দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন:
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, থানা ছাত্রদল।
সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপি।
সাবেক সহ-সভাপতি, ইউনিয়ন বিএনপি।
বর্তমান সভাপতি, দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপি।
তৃনমূলের আস্থার প্রতীক
দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, মন্টু মাস্টার প্রতিটি সংকটে ও দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থেকেছেন। একজন শিক্ষক ও প্রবীণ রাজনীতিক হিসেবে ইউনিয়নবাসীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে তাঁর অবদান দীর্ঘদিনের। আসন্ন ১০নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন সৎ, যোগ্য এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হিসেবে তাকেই যোগ্য চেয়ারম্যান মনে করছেন স্থানীয় ভোটাররা।
জয়ের ব্যাপারে আশাবাদী মন্টু মাস্টার
নির্বাচনী প্রচারণা ও জনগণের ভালোবাসায় সিক্ত হাসান মহিদুজ্জামান মন্টু মাস্টার বলেন,
"আমি দীর্ঘ সময় ধরে এই এলাকার মানুষের সাথে আছি। দল ও জনগণের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। আসন্ন ১০নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সকলের মূল্যবান ভোট, দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি। জনগণের রায় পেলে এই ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।"
তৃনমূলের এই ত্যাগী নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে এখন পুরো দৌলতপুর ইউনিয়নজুড়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |