| বঙ্গাব্দ
ad728
ad728

মিরপুর কুর্শা কে.এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-03-2026 ইং
  • 221 বার পঠিত
মিরপুর কুর্শা কে.এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: মিরপুর কুর্শা কে.এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে কুষ্টিয়ার কুর্শা কে.এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক আন্তরিক ইফতার মাহফিল ও ফটোসেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ ) বিকেলে কুষ্টিয়া শহরের মেহেরজান ডাইন রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে সবাই আনন্দঘন ও স্মৃতিময় সময় কাটান।

অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয় জীবনের স্মৃতি ও বন্ধুত্বের বন্ধন অটুট রাখতেই এমন আয়োজন করা হয়েছে। পবিত্র রমজানের এই সময় একসঙ্গে ইফতার করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

ইফতারের আগে দেশ, জাতি এবং বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সবাই একসঙ্গে ইফতার করেন এবং আনন্দঘন পরিবেশে আড্ডা ও স্মৃতিচারণে মেতে ওঠেন।

ইফতার শেষে অংশগ্রহণকারীরা দলবদ্ধভাবে ফটোসেশনে অংশ নেন, যা পুরো আয়োজনকে আরও স্মরণীয় করে তোলে।

প্রাক্তন শিক্ষার্থীরা জানান, ভবিষ্যতেও এমন মিলনমেলা ও সামাজিক কার্যক্রমের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম