| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করলেন পুলিশ সুপার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-10-2025 ইং
  • 98107 বার পঠিত
কুষ্টিয়ায় পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করলেন পুলিশ সুপার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স পরিদর্শন করলেন পুলিশ সুপার

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কুষ্টিয়ায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ চলছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়ার আয়োজনে চলমান তিন দিনব্যাপী “দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কোর্স”-এর অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

পুলিশ সুপার পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “আধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে দক্ষতা অর্জন সময়ের দাবি। বিশেষ করে বডি-ওর্ন ক্যামেরার সঠিক ব্যবহার ও সংরক্ষণে প্রত্যেক সদস্যকে সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, পুলিশের মূল দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, “জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব। কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। জনগণের প্রতি পূর্ণ আস্থা নিয়ে পুলিশ তার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করবে।”

এ সময় তিনি জানান, কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের সহযোগিতা ও আস্থার ভিত্তিতেই পুলিশের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পুলিশ সুপারের বক্তব্যে প্রশিক্ষণার্থীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে কুষ্টিয়ায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কার্যকর ভূমিকা বিশেষভাবে চোখে পড়ছে।

প্রশিক্ষণ কোর্সে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন। কোর্সে অংশগ্রহণকারীরা আধুনিক পুলিশিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করছেন, যা ভবিষ্যতে তাদের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের এই জনমুখী ও দায়িত্বশীল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকলে কুষ্টিয়া জেলায় শান্তি ও নিরাপত্তার পরিবেশ আরও সুদৃঢ় হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম