| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার ভেড়ামারায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি, পুলিশের ব্যাপক অভিযান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 17-11-2025 ইং
  • 113651 বার পঠিত
কুষ্টিয়ার ভেড়ামারায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি, পুলিশের ব্যাপক অভিযান
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার ভেড়ামারায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি, পুলিশের ব্যাপক অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডিপুর বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রায় ঘিরে তর্কাতর্কির একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং বাজারজুড়ে শুরু হয় ব্যাপক অভিযান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মোস্তাকের ছেলে ফাহিম এবং তকাইয়ের ছেলে রিফাতের মধ্যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে হাতাহাতির সৃষ্টি হয়। এ ঘটনার পরপরই বাজারে উপস্থিত লোকজন দুই দলে বিভক্ত হয়ে পড়ে এবং লাঠিসোটা, রড ও হাতুড়ি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে বিএনপি পক্ষের রেজাউল, রবিউল ইসলাম রবি, সিয়াম, তকাই, সিরাজসহ আরও বেশ কয়েকজন আহত হন। জাসদ পক্ষের বশির, সিয়াম (মোস্তাকের ভাতিজা)সহ আরও কয়েকজনও আহত হয়ে পড়েন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের পর বাজারে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে বাজার ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তবে কোথাও আপত্তিকর কিছু মেলেনি বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে কাউকে আটকও করা হয়নি। তবে শওকত নামের এক ব্যক্তির চায়ের দোকান থেকে কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক অভিযোগ করে বলেন, “শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে জাসদ নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করলে বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাদের বিক্ষোভ না করতে বলা হয়। এতে ক্ষুব্ধ হয়ে জাসদ কর্মীরা আমাদের লোকজনের ওপর হামলা করে।” তিনি ঘটনার জন্য জাসদকে দায়ী করে দোষীদের শাস্তির দাবি জানান।

ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, “ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। যাতে বিষয়টি আরও না ছড়িয়ে পড়ে সেজন্য তাৎক্ষণিক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম