কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
মানবসেবার নীরব সাধনায় এক উজ্জ্বল নাম নন্দলালপুর ইউনিয়নের প্রাথমিক চিকিৎসক নাজমুল ভাই। তাঁর নিরলস শ্রম, দায়িত্ববোধ ও মানবিকতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রাথমিক চিকিৎসা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে জিটাল আইডি কার্ড ও মেম্বারশিপ সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানটি ছিল সংক্ষিপ্ত হলেও আবেগ ও মর্যাদায় পরিপূর্ণ। ফাউন্ডেশনের দায়িত্বশীল নেতৃবৃন্দ বলেন, গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নাজমুল ভাইয়ের মতো বলিষ্ঠ ও নিবেদিতপ্রাণ কর্মীরাই প্রকৃত শক্তি। দিন-রাতের ভেদাভেদ না করে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, সচেতনতা সৃষ্টি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসনীয়।
জিটাল আইডি কার্ড ও মেম্বারশিপ সার্টিফিকেট গ্রহণকালে নাজমুল ভাই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। মানুষের সেবাই আমার ব্রত—আগামী দিনগুলোতেও বাংলাদেশ প্রাথমিক চিকিৎসা ফাউন্ডেশনের আদর্শ বুকে ধারণ করে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাব।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সহকর্মীরা মনে করেন, এ ধরনের স্বীকৃতি প্রান্তিক পর্যায়ে কর্মরত প্রাথমিক চিকিৎসকদের অনুপ্রাণিত করবে এবং গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন গতি সঞ্চার করবে।
বাংলাদেশ প্রাথমিক চিকিৎসা ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিক স্বাস্থ্যসেবার পথে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |