কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া পুলিশ লাইন্সে জেলা বাস্কেটবল টিমের খেলা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।রবিবার (৪ জানুয়ারি) কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় কুষ্টিয়া পুলিশ লাইন্স বাস্কেটবল গ্রাউন্ডে জেলা বাস্কেটবল টিমের খেলা পরিদর্শন করেন। খেলাধুলার প্রাণবন্ত পরিবেশে পুলিশ সুপার মহোদয় খেলোয়াড়দের অনুশীলন কার্যক্রম ঘুরে দেখেন এবং টিমের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি জেলা বাস্কেটবল টিমের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক এক সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন। শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দলগত সমন্বয়, নিয়মানুবর্তিতা ও ক্রীড়াচেতনা বিকাশে নিয়মিত অনুশীলনের গুরুত্ব তুলে ধরে পুলিশ সুপার মহোদয় বলেন, খেলাধুলা শুধু শরীর গঠনের মাধ্যম নয়—এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা তৈরির এক শক্তিশালী হাতিয়ার।
এরপর পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা নিয়ে পুলিশ সুপার মহোদয় বাস্কেটবল গ্রাউন্ডের পাশ্ববর্তী স্থানে একটি কামিনী ফুলের চারা রোপণ করেন। এ উদ্যোগের মাধ্যমে তিনি ক্রীড়া চর্চার পাশাপাশি পরিবেশবান্ধব সচেতনতার প্রতিও গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া; ডিআইও (১), ডিএসবি কুষ্টিয়া, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্স সদস্যরা। উপস্থিত কর্মকর্তাবৃন্দ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্যকে স্বাগত জানান এবং জেলা ক্রীড়াঙ্গনে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
খেলাধুলা, শৃঙ্খলা ও সবুজায়নের সমন্বয়ে এ পরিদর্শন কুষ্টিয়া পুলিশ লাইন্সে এক অনন্য বার্তা ছড়িয়ে দেয়—যেখানে সুস্থ দেহ, সুস্থ মন আর সবুজ পরিবেশ মিলেই গড়ে ওঠে আগামীর আলোকিত সমাজ।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |