| বঙ্গাব্দ
ad728
ad728

উন্নত ও আধুনিক কুমারখালী গড়ার প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মনোয়ার হোসেনের জনসমর্থন কামনা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-06-2026 ইং
  • 11009 বার পঠিত
উন্নত ও আধুনিক কুমারখালী গড়ার প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মনোয়ার হোসেনের জনসমর্থন কামনা
ছবির ক্যাপশন: উন্নত ও আধুনিক কুমারখালী গড়ার প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মনোয়ার হোসেনের জনসমর্থন কামনা

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

“আসুন, উন্নত ও আধুনিক কুমারখালী পৌরসভা গড়তে ঐক্যবদ্ধ হই”— এই প্রত্যয়কে সামনে রেখে কুমারখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে জনসমর্থন ও দোয়া কামনা করেছেন কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন।

সম্প্রতি পৌরবাসীর উদ্দেশ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কুমারখালীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি পৌর এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বলেন, জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করাই তাঁর দীর্ঘদিনের অঙ্গীকার।

মেয়র পদপ্রার্থী মনোয়ার হোসেন বলেন, “সেবার মানসিকতা নিয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। পৌরবাসীর আস্থা, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক, পরিকল্পিত এবং উন্নয়নমুখী কুমারখালী পৌরসভা গড়ে তুলতে চাই। এজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”

তিনি আরও বলেন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তাঁর নির্বাচনী অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ হবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত মনোয়ার হোসেন জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছেন। ফলে তাঁর প্রার্থিতা ইতোমধ্যেই পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

কুমারখালী পৌরসভাকে একটি আধুনিক, জনবান্ধব ও উন্নয়নসমৃদ্ধ নগরীতে রূপান্তরের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন।

“বাংলাদেশ জিন্দাবাদ, সবার বাংলাদেশ”— এই স্লোগানকে ধারণ করে তিনি পৌরবাসীর সুখী, সমৃদ্ধ ও উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম