কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কৃষকদের প্রাপ্য সার নিয়ে কোনো ধরনের অনিয়ম, মজুদদারি কিংবা নয়ছয় করতে দেওয়া হবে না—এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুমারখালী উপজেলা সার সমিতির সভাপতি মোহাম্মদ আলী।
তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সেই কৃষকের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সার নিয়ে যারা কালোবাজারি বা কারসাজির স্বপ্ন দেখছে, তাদের জন্য আগাম সতর্কবার্তা—এখানে কোনো অনিয়ম সহ্য করা হবে না।
মোহাম্মদ আলী কুমারখালী উপজেলার সার সমিতির সভাপতি হওয়ার পাশাপাশি সাবেক বিএনপির বাগুলাট ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবেও পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি কৃষক স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন বলে স্থানীয়রা জানান।
তিনি আরও বলেন, “সার হলো কৃষকের জীবনরস। এক মুঠো সার না পেলে তার পুরো মৌসুম ধ্বংস হয়ে যায়। তাই কৃষকের ঘামে ভেজা মাঠে কোনো দুর্নীতির ছায়া পড়তে দেওয়া যাবে না। সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাব।”
স্থানীয় কৃষকরাও তার বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে সার নিয়ে নানা গুজব ও সংকটের আশঙ্কার মধ্যে এ ধরনের দৃঢ় অবস্থান কৃষকদের মধ্যে স্বস্তি ও আস্থার সৃষ্টি করেছে।
সভায় আরও উপস্থিত ছিলেন সার ডিলার সমিতির সদস্য, কৃষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে মোহাম্মদ আলী সকল ডিলার ও সংশ্লিষ্টদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “সততার পথে থাকলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, আর অনিয়ম করলে আইন তার নিজস্ব পথে চলবে।”
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |