| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মিনহাজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় থানাপাড়া জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 19-09-2025 ইং
  • 167610 বার পঠিত
কুষ্টিয়ায় মিনহাজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় থানাপাড়া জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মিনহাজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় থানাপাড়া জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন

 কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় মিনহাজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় থানাপাড়া জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হন। কুষ্টিয়ার থানাপাড়া পুরাতন বাঁধের মাঠে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মিনহাজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনালে অংশ নেয় রংধনু স্পোর্টিং ক্লাব বনাম থানাপাড়া জুনিয়র একাদশ। থানাপাড়া জুনিয়র একাদশ দুই শূন্য গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। থানাপাড়া যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এলাকার বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আক্তারুজ্জামান কাজল মাজমাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরাজুল ইসলাম রিন্টু, মোঃ মেজবাউর রহমান পিন্টু, এস.এম গোলাম কবির, মোঃ টিপু সুলতান, ইয়াসিন আলী, মোঃ শওকত আলী, মোঃ সজল ইসলাম, আহসান শোভন, কামরুজ্জামান কামু, মোঃ মিন্টু আলীসহ স্থানীয় ক্রীড়ানুরাগী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি আক্তারুজ্জামান কাজল মাজমাদার তার বক্তব্যে বলেন, “মাদক ছাড়ো, খেলা ধরো, যুবসমাজ গঠন করো।” তিনি আরও উল্লেখ করেন, যোগ্য মানুষ হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। শিক্ষা ও খেলাধুলা একসঙ্গে মানুষকে সঠিক পথে পরিচালিত করে। তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন আমরা সকলে মিলে খেলাধুলার মাধ্যমে মাদককে না বলি এবং যারা মাদকে আক্রান্ত হয়েছে, তাদেরও খেলাধুলার মাধ্যমে সমাজে ফিরিয়ে আনার চেষ্টা করি। বিশেষ অতিথি মিরাজুল ইসলাম রিন্টু বলেন, খেলাধুলার মাধ্যমে বিশ্ববাসীর কাছে পরিচিত হওয়া যায়। তিনি তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। এ ছাড়া খেলাধুলা সমাজে শৃঙ্খলা, ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।মোঃ মেজবাউর রহমান পিন্টু তার বক্তব্যে কুষ্টিয়ার কৃতি তিন ক্রিকেট তারকার নাম তুলে ধরেন— জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন, বর্তমান জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় এবং মোহাম্মদ মিথুন। তিনি বলেন, “এই তিনজন আমাদের জেলার গর্ব। তোমরা খেলাধুলার প্রতি মনোযোগী হও এবং এদের মতো ভবিষ্যৎ গড়ো। বক্তারা সর্বসম্মতভাবে বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা অতিথিদের বক্তব্যে অনুপ্রাণিত হন। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও মিনহাজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নিয়মিতভাবে আয়োজন করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম