| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 25-11-2025 ইং
  • 63682 বার পঠিত
কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি :

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় কুষ্টিয়া সদর থানাধীন মতি মিয়া রেলগেট হতে বস্তিগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে মোছাঃ হিমা খাতুন (৩৭) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন (কাগজের পুরিয়া সহ), মাদক বিক্রয়ের নগদ ১৬ হাজার ৪৮০ টাকা এবং ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত হিমা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস পশ্চিমপাড়ার বাসিন্দা। তার স্বামী সানোয়ার হোসেন এবং পিতা হুমায়ুন মিয়া। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থসহ আটক আসামিকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

র‍্যাব-১২ জানায়, সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম