| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় কুমারখালী পৌরসভায় সার্ভেয়ারের ঘুষিতে রোলার ড্রাইভারের মৃত্যুবকেয়া বেতন দাবি ঘিরে সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-11-2025 ইং
  • 65739 বার পঠিত
কুষ্টিয়ায় কুমারখালী পৌরসভায় সার্ভেয়ারের ঘুষিতে রোলার ড্রাইভারের মৃত্যুবকেয়া বেতন দাবি ঘিরে সংঘর্ষ, এলাকায় উত্তেজনা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় কুমারখালী পৌরসভায় সার্ভেয়ারের ঘুষিতে রোলার ড্রাইভারের মৃত্যুবকেয়া বেতন দাবি ঘিরে সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় বকেয়া বেতন দাবিকে কেন্দ্র করে পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলামের ঘুষিতে রোলার ড্রাইভার শহিদুল ইসলাম (৫৭) নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভা ভবনের ১০১ নম্বর কক্ষে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম পৌর এলাকার শেরকান্দি মহল্লার মৃত গণেজ আলীর ছেলে এবং কুমারখালী পৌরসভার ট্রাক চালক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে অভিযুক্ত সার্ভেয়ার ফিরোজুল ইসলাম একই এলাকার শেরকান্দি গোহাট পাড়ার বাসিন্দা। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাসের বকেয়া বেতন আদায়ের দাবি নিয়ে সকালে পৌরসভায় প্রবেশ করেন শহিদুল। এ সময় সার্ভেয়ার ফিরোজের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে ফিরোজ ও তার সঙ্গে থাকা কয়েকজন শহিদুলকে এলোপাতাড়ি মারধর করেন। পরে তাকে পৌরসভা ভবনের ১০১ নম্বর কক্ষে আটক রাখা হয়। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়লে সহকর্মীরা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শহিদুলের মৃত্যু ঘটে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই কুমারখালী পৌরসভা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজন ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে সার্ভেয়ার ফিরোজের বাড়িতে ভাঙচুর চালানোর চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে।

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। অভিযুক্ত সার্ভেয়ারসহ সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।”

নিহত শহিদুলের পরিবার দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌরসভা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বকেয়া বেতন নিয়ে এমন দুঃখজনক মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে জনমনে উদ্বেগ বাড়ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম