| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার কুমারখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাইপ্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি, তদন্তে ফায়ার সার্ভিস

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 28-10-2025 ইং
  • 81999 বার পঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাইপ্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি, তদন্তে ফায়ার সার্ভিস
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার কুমারখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাইপ্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি, তদন্তে ফায়ার সার্ভিস

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের কালিগঙ্গা নদীর তীরে অবস্থিত খাল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মুদি, কীটনাশক, সার, তেলসহ নানা প্রকার পণ্যের দোকান ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—মালেক মৃধা, মো. আলম (আলম স্টোর), রফিকুল ইসলাম (রফিকুল স্টোর), আজিজুর রহমান (নাবিল এন্টারপ্রাইজ), জিয়াউর রহমান (বিসমিল্লাহ স্টোর), মো. ইসরাফিল (ইসরাফিল জুয়েলার্স), জুয়েল রানা (জুয়েল স্টোর), হাফিজুর রহমান (হাফিজ স্টোর), জাহাঙ্গীর হোসেন (জাহাঙ্গীর স্টোর), মো. ইমরান (ইমরান স্টোর), আসাদুল ইসলাম (আসাদুল স্টোর), রফিকুল মৃধা (রফিক স্টোর) ও ইসরাফিল হোসেন (মুদিদোকান)।

খালবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসমুল হোসেন জানান, “বাজারের সবচেয়ে বড় দোকান আজিজের সার ও তেলের ডিলারের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। দ্রুত সাটার ভেঙে ঢোকার পর দেখা যায় তেলের ড্রামের পাশে আগুনের ফুলকা। পানি ঢালতেই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এক মিনিটের মধ্যেই সব দোকান জ্বলে ওঠে।”

তিনি আরও বলেন, “ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মালামাল ও ৪০ লাখ টাকার দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।”

কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস বলেন, “খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাজারের ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, “ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়া হচ্ছে। আগুনের উৎস শনাক্তে তদন্ত চলছে। লিখিত আবেদন পেলে সরকারি বরাদ্দ সাপেক্ষে সহায়তা দেওয়া হবে।”

স্থানীয়রা জানান, খালবাজারের শতাধিক দোকানের মধ্যে পুড়ে যাওয়া ১৩টি দোকান এখন শুধু ছাই আর টিনের ভস্ম। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন নিঃস্ব হয়ে পড়েছেন, অনেকে দোকানের সামনেই বসে কান্নায় ভেঙে পড়েন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম