| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় তিন থানা পুলিশের পৃথক অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 17-11-2025 ইং
  • 69135 বার পঠিত
কুষ্টিয়ায় তিন থানা পুলিশের পৃথক অভিযানে ১০ আসামি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় তিন থানা পুলিশের পৃথক অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার মিরপুর, ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) ও দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার ও পরোয়ানাভুক্ত মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার বিভিন্ন সময় এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় জেলার তিন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে মিরপুর থানা পুলিশ ৪ জন, ইবি থানা পুলিশ ৩ জন এবং দৌলতপুর থানা পুলিশ ৩ জন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের জারি করা পরোয়ানা ছাড়াও বিভিন্ন নিয়মিত মামলায় চার্জশিটভুক্ত ও তদন্তাধীন অভিযোগ রয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধ দমনে অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ইবি থানা পুলিশ জানায়, থানা এলাকার বিভিন্ন স্থানে হঠাৎ চেকপোস্ট, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এর ধারাবাহিকতায় তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

দৌলতপুর থানার কর্মকর্তারা জানান, সীমান্তঘেঁষা এলাকা হওয়ায় চোরাচালান ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হয়। সোমবারের অভিযানে তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে ধরা সম্ভব হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম