| বঙ্গাব্দ
ad728
ad728

খোকসায় শেখ সাদির হাতে হাতে ৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচির বই বিতরণ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 10-10-2025 ইং
  • 101533 বার পঠিত
খোকসায় শেখ সাদির হাতে হাতে ৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচির বই বিতরণ
ছবির ক্যাপশন: খোকসায় শেখ সাদির হাতে হাতে ৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচির বই বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচি” নিয়ে খোকসা উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে বই বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন জনতার নেতা জনাব শেখ সাদি।

দেশের পুনর্গঠন, ন্যায়ভিত্তিক শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচিকে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে তিনি নিজ হাতে বিতরণ করেছেন রাষ্ট্রসংস্কার কর্মসূচির বই। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির একনিষ্ঠ কর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ।

শেখ সাদি বলেন, “৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচি শুধু একটি রাজনৈতিক পরিকল্পনা নয়, এটি জনগণের মুক্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা। এর প্রতিটি দফায় রয়েছে স্বচ্ছ প্রশাসন, জবাবদিহিমূলক সরকার, অর্থনৈতিক ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি।”

তিনি আরও জানান, এই কর্মসূচি বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক, সুশাসিত ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র, যেখানে জনগণই হবে রাষ্ট্রের আসল মালিক।”

শেখ সাদির এই নিরলস প্রচেষ্টা খোকসা জুড়ে নতুন আশার আলো ছড়িয়ে দিয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। জনতার নেতা শেখ সাদির নেতৃত্বে ৩১ দফার এই বার্তা এখন ছড়িয়ে পড়ছে খোকসার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম