| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 26-09-2025 ইং
  • 119006 বার পঠিত
কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহরের ২১নং ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের লাহিনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। 

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন হাফেজ কারী মাওলানা মুফতী মোহাম্মদ আলী হাবিবী। উদ্বোধনী বক্তব্য রাখেন ২১নং ওয়ার্ড আমীর মোঃ আমিরুল ইসলাম বাবলু। ইসলামী সংগীত পরিবেশন করেন স্বপ্নসিঁড়ি শিল্পী গোষ্ঠী, কুষ্টিয়া শহর।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তিনি বলেন, “পিয়ার পদ্ধতিতে বাংলাদেশের জনগণ ভোট দেয়ার জন্য উৎফুল্ল। জনগণ সুষ্ঠু ভোট দিতে পারলেই তাদের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। যারা আজ পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে, এক সময় তারাই এই পদ্ধতির জন্য হাহাকার করবে।” তিনি আরও যোগ করেন, সংস্কার শেষে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুফতী আমীর হামজা। তিনি বলেন, “কেন্দ্রীয় নেতাদের পরামর্শক্রমে কুষ্টিয়া জেলার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। যার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তা যথাযথভাবে পালন করছি। সংগঠনে কোনো ভেদাভেদ নেই, আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাচ্ছি।” তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন, “বাংলাদেশের নির্বাচনে পিয়ার পদ্ধতির বিকল্প কোনো পদ্ধতি হতে দেওয়া হবে না। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কাউকে জোর করা হবে না।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাজহারুল হক মোমিন, মোঃ খাইরুল ইসলাম রবিন, হাফেজ রফিক, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন ও কুষ্টিয়া শহর আমীর মোঃ এনামুল হক।

শুভেচ্ছা বক্তব্য দেন ৬নং ওয়ার্ড আমীর সালাহ উদ্দিন মল্লিক, ১২নং ওয়ার্ড আমীর মোঃ খাইরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া শহর সভাপতি মোঃ লাকনুর রহমান, লাহিনী থানা ছাত্রশিবির সভাপতি মোঃ ইব্রাহীম খলিল, সাবেক শহর ছাত্রশিবির সভাপতি হাফেজ সেলিম রেজা, কুষ্টিয়া শহর উলামা সভাপতি মাওলানা আব্দুল আলীম, শহর নায়েবে আমীর মোঃ আজমল হক ও আনিছুর রহমান পারভেজ এবং শহর ছাত্রশিবির সভাপতি হাফেজ মোঃ ইউসুফ।

সমাবেশ শেষে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যে ২১নং ওয়ার্ড আমীর মোঃ আমিরুল ইসলাম বাবলু উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম