কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ১-৩ নং ওয়ার্ডের একতা যুব সংঘ আয়োজিত মিনিবার ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলা উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আক্তারুজ্জামান কাজল মাজমাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি ও ভাইস চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট কুষ্টিয়া; মোঃ আব্দুর রাজ্জাক বাচ্চু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি ও নির্বাহী সদস্য, রেড ক্রিসেন্ট কুষ্টিয়া; খন্দকার শামসুজ জাহিদ, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক; এবং মেজবাউর রহমান পিন্টু, সাবেক যুব বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপি ও সভাপতি, কুষ্টিয়া জিমনেসিয়াম ক্লাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ হুসাইন। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার আহ্বান জানান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |