| বঙ্গাব্দ
ad728
ad728

খোকসায় ইউএনও’র হস্তক্ষেপে নদীর বাঁধ দখলমুক্ত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 16-09-2025 ইং
  • 130490 বার পঠিত
খোকসায় ইউএনও’র হস্তক্ষেপে নদীর বাঁধ দখলমুক্ত
ছবির ক্যাপশন: খোকসায় ইউএনও’র হস্তক্ষেপে নদীর বাঁধ দখলমুক্ত

সাজ্জাদ আহম্মেদ, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা উপজেলায় পেশী শক্তির দখল থেকে হাওর নদীর বাঁধ উদ্ধার করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের প্রত্যক্ষ হস্তক্ষেপে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে জানিপুর ইউনিয়নের একতারপুর চর বিহারিয়া হাওর নদীর বাঁধ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অনুমতি ছাড়া দখল করে মাছ চাষ শুরু করে। এতে নদীতে মাছের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হয়, যা মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত। এলাকাবাসীর অভিযোগ পেয়ে প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সেখানে গিয়ে বাঁধের ব্যারিকেড ভেঙে দেন এবং নদীকে জনগণের জন্য উন্মুক্ত করে দেন। ঘটনার সময় স্থানীয়দের সহযোগিতা না পেলেও ইউএনও প্রদীপ্ত রায় দীপন নিজ উদ্যোগে এলাকার দু’জনকে সঙ্গে নিয়ে ব্যারিকেড অপসারণে সফল হন। এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাবিব।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম