| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় এতিমদের মুখে হাসি ফোটাতে আহ্বান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-09-2025 ইং
  • 178030 বার পঠিত
কুষ্টিয়ায় এতিমদের মুখে হাসি ফোটাতে আহ্বান
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় এতিমদের মুখে হাসি ফোটাতে আহ্বান

কুষ্টিয়া প্রতিনিধি : মোঃ মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মানবিক মূল্যবোধ ও দান-সদকার গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “জীবনের দশায় দান-সদকা ও এতিমদের রক্ষা করতে পারলেই পরকালে শান্তির আশা করা সম্ভব। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হলে তাঁর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং অসহায়দের পাশে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, অসহায়-অতীতের মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। তাই সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সকলে যদি এতিম ও অসহায় শিশুদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।

আলোচনা সভায় তিনি কুরআনের শিক্ষা উল্লেখ করে বলেন, “আল্লাহ তাআলা বলেন—অসহায়দের সাহায্য কর, তাতে আমি সাহায্য পাব। বস্ত্রহীনকে বস্ত্র দান করো, আমি বস্ত্র পাব। ক্ষুধার্তকে আহার দান করো, আমি আহার পাব।”

তিনি এ সময় আহ্বান জানান, মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। ধনী-দরিদ্র ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে কাজ করলেই প্রকৃত অর্থে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা সম্ভব হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম