| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 10-09-2025 ইং
  • 184483 বার পঠিত
কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি : মোঃ মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। নিহতরা সর্দার গ্রুপের সদস্য বলে জানা গেছে। নিহতরা হলেন একই এলাকার মৃত হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫০) এবং তাঁর ভাগনে মৃত বিছার সর্দারের ছেলে বাইজিদ সর্দার (৩৫)। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও গুরুতরদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মন্ডল ও সর্দার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম