কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৩১ লাখ ৮১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের চারটি মামলার এজাহারভুক্ত আসামি ও কুখ্যাত মাদক চোরাকারবারি মোঃ আশরাফুল ইসলাম বেল্টু (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
অভিযানে ভারতীয় ৭৮ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড দমনে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন চোরাকারবারির গতিবিধি নজরদারিতে রেখে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ও সংশ্লিষ্ট অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটক আশরাফুল ইসলাম বেল্টু দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পুলিশের চারটি মামলা রয়েছে বলে বিজিবি জানিয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছেন তারা।
দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সীমান্তে বিজিবির এমন তৎপরতা অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |