| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 23-11-2026 ইং
  • 87 বার পঠিত
কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও সমাবেশ
ছবির ক্যাপশন: কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা শাখার নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

আনন্দ মিছিলটি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি কোর্ট) প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিঙ্গার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। মিছিল থেকে নবনির্বাচিত কমিটির নেতাদের অভিনন্দন জানানো হয় এবং সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে। ঘোষিত কমিটিতে খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সভাপতি এবং জামিরুল ইসলাম জামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুদুজ্জামান রুবেল। সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন মো. জুয়েল উদ্দিন, মো. মারুফ হোসেন পিয়াস, মো. বজলুর রহমান ও মোস্তাফিজুর রহমান। এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি খন্দকার তসলিম উদ্দিন নিশাত দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হামলা-মামলা ও নানা নির্যাতন সহ্য করতে হয়েছে। দীর্ঘদিনের ত্যাগ ও দলের প্রতি আনুগত্যের মূল্যায়ন করে তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে জন্য তিনি দলের প্রতি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, দলের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করে কুষ্টিয়া জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবেন। এ জন্য তিনি সকল নেতাকর্মীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য আব্দুল মুহিত বাবুলসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নতুন কমিটি ঘোষণার পর এ আনন্দ মিছিলের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সাংগঠনিক ঐক্য, উদ্দীপনা ও আগামী দিনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম