| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় টিআরসি নিয়োগ পরীক্ষা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 21-11-2026 ইং
  • 809 বার পঠিত
কুষ্টিয়ায় টিআরসি নিয়োগ পরীক্ষা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় টিআরসি নিয়োগ পরীক্ষা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুষ্টিয়া জেলা পুলিশের নিয়োগ ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সভাকক্ষে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

আগামী ২২, ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬ তারিখ কুষ্টিয়া পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি যোগ্য, সৎ, মেধাবী ও চৌকস প্রার্থীদের বাংলাদেশ পুলিশে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী অফিসার ও ফোর্সদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত বিভিন্ন নির্দেশনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তিনি নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব কিংবা দুর্নীতির সুযোগ না রেখে সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও মেধাই হবে প্রার্থীদের নির্বাচনের প্রধান মানদণ্ড। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ব্রিফিং শেষে পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমের মাঠপর্যায়ের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন এবং সার্বিক ব্যবস্থাপনা ও দায়িত্ব পালনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কুষ্টিয়া শিকদার মোঃ হাসান ইমাম, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) কুষ্টিয়া মুহাম্মদ মাহমুদুল হক মজুমদারসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

কুষ্টিয়া জেলা পুলিশের এ উদ্যোগের মধ্য দিয়ে টিআরসি নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা ও মেধাভিত্তিক নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে। যোগ্য প্রার্থীদের পুলিশ বাহিনীতে নিয়োগের মাধ্যমে জনসেবামূলক ও পেশাদার পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম