কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুর ইসলাম জিয়ার জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ায় আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুভেচ্ছা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নেতাকর্মী ও পেশাজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কুষ্টিয়া পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও পেশাজীবীরা উপস্থিত হয়ে প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুর ইসলাম জিয়াকে জন্মদিনের শুচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোছা. নিলুফা আক্তার, সিনিয়র সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের পরিচালক মো. পারভেজ মাজমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মাহাতাব উদ্দীন আহামেদ, প্রচার সম্পাদক খালিদ বিন শওকত এবং প্রফেসর সাইদুল রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা আরিফুর ইসলাম জিয়ার নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং পেশাজীবীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তাঁর ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, পেশাজীবীরা দেশের সামাজিক, অর্থনৈতিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই। প্রতিষ্ঠাতা সভাপতির নেতৃত্বে সংগঠনটি পেশাজীবীদের অধিকার আদায় ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
জন্মদিনের আয়োজনকে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। শুভেচ্ছা বিনিময়, আন্তরিকতা ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুর ইসলাম জিয়ার আগামী দিনগুলো সুস্বাস্থ্য, সাফল্য, সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং পেশাজীবীদের বৃহত্তর স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |