| বঙ্গাব্দ
ad728
ad728

কুমারখালীর জিকেআরআইডিপি প্রকল্পের ২টি প্যাকেজের ৩ টি কাজের সরকারি অনুমোদনের পরও সড়ক নির্মাণে ধীরগতি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 18-11-2026 ইং
  • 1874 বার পঠিত
কুমারখালীর জিকেআরআইডিপি প্রকল্পের ২টি প্যাকেজের ৩ টি কাজের সরকারি অনুমোদনের পরও সড়ক নির্মাণে ধীরগতি
ছবির ক্যাপশন: দুটি প্রকল্পের অগ্রগতি মাত্র ২৫ ও ১৫ শতাংশ, চরম দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সরকারি অনুমোদন ও বরাদ্দ পাওয়ার পরও গ্রামীণ সড়ক উন্নয়নকাজে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও একটি প্যাকেজের কাজ শেষ হয়নি, অন্য প্যাকেজের কাজেও রয়েছে ধীরগতি। গুরুত্বপূর্ণ দুটি সড়ক উন্নয়ন প্যাকেজের অগ্রগতি যথাক্রমে মাত্র ২৫,  ১৫ ও ০ শতাংশ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

প্রকল্পসংক্রান্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, GKRIDP/KM-62 প্রকল্পের আওতায় সুলতানপুর-ফুলতলা পাকা সড়কের ১ হাজার ৮১০ মিটার থেকে ৩ হাজার ১০ মিটার চেইনেজ পর্যন্ত অংশ ইউনিব্লক দিয়ে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। এ কাজের চুক্তিমূল্য ৮৯ লাখ ৬৭ হাজার ৩৬১ টাকা ৬০ পয়সা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে কুষ্টিয়ার থানাপাড়ার ঠিকাদার মো. সাইদুর রহমান। গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে কাজ শুরু হয়ে ২৩ এপ্রিল ২০২৬ তারিখে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলেও প্রাপ্ত তথ্যে প্যাকেজের বাস্তব অগ্রগতি মাত্র ২৫ শতাংশ।

অন্যদিকে, GKRIDP/KW-287 প্রকল্পের আওতায় রাধাগ্রাম (আলম শেখ মোড়)-বেড় কালোয়া ইউএনআর (জহুরুল ডাক্তারের বাড়ি) সড়কের ৬২০ মিটার। গত ১ মার্চ ২০২৬ তারিখে কাজ শুরু করে নির্ধারিত সমাপ্তির তারিখ ৩০ নভেম্বর ২০২৬। তবে প্রাপ্ত তথ্যে এ সড়কের অগ্রগতি মাত্র ১৫ শতাংশ উল্লেখ করা হয়েছে। 

সড়কের অন্য কাজ কালোয়া বাজার ইউএনআর (বটতলা)-রাধাগ্রাম জিপিএস মোড় সড়কের ৮৪২ মিটার উন্নয়নকাজ অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু এই কাজ এখনো শুরুই হয়নি। কিন্তু এই সড়কের কাজ  সমাপ্তির তারিখ ৩০ নভেম্বর ২০২৬। তবে প্রাপ্ত তথ্যে এ সড়কের অগ্রগতি ০ শতাংশ উল্লেখ করা হয়েছে।

এ প্রকল্পের চুক্তিমূল্য ১ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৪১২ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে কুমারখালীর মনোহরপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লামিছা এন্টারপ্রাইজ। 

কুমারখালীর জিকেআরআইডিপি প্রকল্পের ২টি প্যাকেজের ৩ টি কাজ ব্যতীত প্রকল্পের অন্য সকল কাজ ৩০ জুন ২০২৭ তারিখে মধ্যে শেষ হবে। 

কয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সাজ্জাদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের এই রাস্তাটি সাত-আট মাস আগে খোঁড়াখুঁড়ে রাখা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের নির্মাণকাজ করা হয়নি। এতে আমরা চরম দুর্ভোগের মধ্যে আছি। গাড়ি চলাচল তো দূরের কথা, ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া, প্রশাসনের লোকজনের যাতায়াত, এমনকি অসুস্থ রোগীদের হাসপাতাল ও ক্লিনিকে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি এভাবে পড়ে থাকায় প্রতিদিনই নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে স্থানীয়দের। দ্রুত নির্মাণকাজ শুরু না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

স্থানীয় বাসিন্দা অনি আহমেদ ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, “এখন এই রাস্তা আমাদের গলার বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। আমাদের বাড়ির পাশের এই রাস্তাটি অনেক দিন আগে খোঁড়াখুঁড়ি করা হলেও এখন পর্যন্ত নির্মাণকাজ শুরু হচ্ছে না। রাস্তার কারণে আমাদের স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এভাবে রাস্তা পড়ে থাকায় এলাকাবাসীকে অতি কষ্টে দিন কাটাতে হচ্ছে। এ অবস্থার অবসানে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি যেন দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ করে চলাচলের উপযোগী করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক নির্মাণকাজে ধীরগতির কারণে প্রতিদিনই দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। অসমাপ্ত ও নির্মাণাধীন সড়কে যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের মতে, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন শুধু যাতায়াতের সুবিধা নয়, বরং কৃষি, শিক্ষা, চিকিৎসা ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। অথচ কোটি কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এমন ধীরগতি জনস্বার্থ ও উন্নয়নের প্রত্যাশাকে প্রশ্নের মুখে ফেলছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি, প্রকল্প দুটির কাজ সরেজমিনে পরিদর্শন করে বাস্তব অগ্রগতি যাচাই, নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্ধারিত শর্ত অনুযায়ী দ্রুত কাজ সম্পন্ন করে সড়ক দুটি জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের উপযোগী করার কার্যকর উদ্যোগ নিতে হবে।

সরকারি অনুমোদন, বরাদ্দ ও উন্নয়ন পরিকল্পনা থাকার পরও যদি নির্ধারিত সময়ে সড়ক নির্মাণ শেষ না হয়, তাহলে সাধারণ মানুষ উন্নয়নের সুফল পাবে কীভাবে? কুমারখালীর ভুক্তভোগী এলাকাবাসীর কাছে এখন এ প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। তাঁদের প্রত্যাশা, কাগজে-কলমে নয়, বাস্তবে দৃশ্যমান হোক গ্রামীণ সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম