কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কৃষিনির্ভর জেলা কুষ্টিয়ায় সার সংগ্রহ নিয়ে বিপাকে পড়ছেন কৃষকেরা। ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় প্রয়োজনীয় সময়ে চাহিদা অনুযায়ী সার পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে আবাদ মৌসুমে জমির উর্বরতা ও ফসলের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে সময়মতো রাসায়নিক সার পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কৃষকদের মতে, কৃষিকাজের প্রতিটি পর্যায়ে সারের সঠিক ব্যবহার ও সময়মতো প্রাপ্তি ফসল উৎপাদনের অন্যতম পূর্বশর্ত। তাই সার সংগ্রহে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হলে তার প্রভাব সরাসরি কৃষি উৎপাদন ও কৃষকের আর্থিক অবস্থার ওপর পড়তে পারে।
এ অবস্থায় কৃষকদের স্বার্থ বিবেচনায় সার সরবরাহব্যবস্থা আরও সহজ, স্বচ্ছ ও কৃষকবান্ধব করার দাবি উঠেছে। পাশাপাশি অনুমোদিত ডিলারদের মাধ্যমে সরকারি নীতিমালা অনুসরণ করে সার বিতরণ এবং বাজারে সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
কুষ্টিয়া সদর উপজেলার মাগুরা বাজারে অবস্থিত মেসার্স লাইফ এন্টারপ্রাইজ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত রাসায়নিক সার ডিলার হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নারায়ণ প্রসাদ সুরেকা।
প্রতিষ্ঠানটির ঠিকানা মাগুরা বাজার, গোস্বামী দুর্গাপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। কৃষকদের জন্য অনুমোদিত ডিলারের মাধ্যমে সার সংগ্রহের সুযোগ রয়েছে।
কৃষি উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে কৃষকের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বিতরণব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষকদের সারসংক্রান্ত ভোগান্তি কমবে—এমন প্রত্যাশা স্থানীয় কৃষি সংশ্লিষ্টদের।
প্রতিষ্ঠানের পরিচিতি
মেসার্স লাইফ এন্টারপ্রাইজ
বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত
বিসিআইসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার
স্বত্বাধিকারী: নারায়ণ প্রসাদ সুরেকা।
মাগুরা বাজার, গোস্বামী দুর্গাপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |