| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের বিশেষ অভিযান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-10-2026 ইং
  • 183 বার পঠিত
কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের বিশেষ অভিযান
ছবির ক্যাপশন: ছেঁউড়িয়ায় পুলিশ সুপারের অভিযান পরিদর্শন, যানবাহনের কাগজপত্র যাচাই ও সন্দেহভাজনদের তল্লাশি

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে জেলার সাত থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় কুমারখালীর ছেঁউড়িয়া লালন একাডেমি চত্বরে চলমান বিশেষ অভিযান সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে লালন একাডেমি চত্বরে উপস্থিত হয়ে পুলিশ সুপার অভিযান ডিউটির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নিরাপত্তা জোরদারে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অভিযানের অংশ হিসেবে সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র যানবাহন পার্কিং নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাগ ও মালামাল তল্লাশি এবং মাদকদ্রব্য ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে নজরদারি করা হয়।

পুলিশ জানায়, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকা, জনসমাগমস্থল ও সড়কপথে নিয়মিত তল্লাশি ও নজরদারির মাধ্যমে মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে জেলা পুলিশ।

পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের তৎপরতা জোরদার করা হয়েছে।

অভিযান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), কুমারখালী থানার অফিসার ইনচার্জসহ অভিযানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।




ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম